Bangla24.Net

সিলেটে ২০ জনের ডেঙ্গু শনাক্ত

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জে ২ জন এবং হবিগঞ্জে ১১ জন রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালে শনাক্ত হয়েছেন ২ জন। হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১১ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন চিকিৎসাধীন। এ ছাড়া লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, মাধবপুরে ২ জন, বাহুবলে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১০ জন, ধর্মপাশায় ৩ জন, শান্তিগঞ্জে ১ জন, তাহিরপুরে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৪০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৬ জন। জেলাভিত্তিক হিসাবে হবিগঞ্জে সর্বোচ্চ ৪১৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ জেলায় মৃত্যু হয়েছে ৩ জনের।

এ ছাড়া সিলেটে ২৬১ জনের ডেঙ্গু শনাক্ত ও ২ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ২৪০ জন, তবে এ জেলায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ৯১ জন এবং মারা গেছেন ১ জন। অন্য জেলা থেকে সিলেট বিভাগে এসে শনাক্ত হয়েছেন আরও ৩৩ জন; তাদের কারও মৃত্যু হয়নি।

শেয়ার