সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. নাসিম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুহি উদ্দিন, হাজী মো. সমুজ মিয়া এবং অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর এনামুল মনোয়ার মোহন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল লতিফ হোসেন ও বিন ইয়ামিন রাসেল-এর যৌথভাবে সঞ্চালনায় অনুষ্ঠানে আর ও বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হাই, সাংবাদিক শাহজাহান চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার পীযূষ কান্তি তালুকদার ও অবসরপ্রাপ্ত শিক্ষক বদরুল হুদা প্রমুখ।
অনুষ্ঠানে দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের বর্তমান কার্যকরী কমিটির সদস্যসহ সিলেটে বসবাসরত দিরাই-শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিরাই-শাল্লার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, হাওরাঞ্চল ও প্রান্তিক জনপদের বিভিন্ন সমস্যা তুলে ধওে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের প্রকাশিত ‘অভিষেক স্মারক-২০২৬’ উন্মোচন করেন অতিথিবৃন্দ।