Bangla24.Net

১০ হাজার টাকা পর্যস্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ: প্রস্তাব অনুমোদন

বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। আতিকুর রহমান রুমন বলেন, ‘রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে এই কাজটি করা হবে যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা।’ অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, নির্দেশনায় বলা হয়েছে যে রুগ্ণ ও বন্ধ পাটকল ও চিনি কারখানাগুলো খুলে দিয়ে সেখানে পুরোনো শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থানের জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্ণ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতিমধ্যে একটি কমিটিও কাজ শুরু করেছে।’

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত

রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের ঘরে

বিকাশ-নগদে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না

রিজার্ভ ফের ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা

জানুয়ারিতেও এলো ৩ বিলিয়নের বেশি রেমিট্যান্স

বছরের প্রথম ২৪ দিনে প্রবাাসী আয় ২৪৮ কোটি ডলার

‘নিত্যপণ্যের দাম রমজানে স্থিতিশীল থাকবে’