Bangla24.Net

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা

‎সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টায় এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) হাছন নগরস্থ প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আক্তারের সঞ্চালনায় অননুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি নিগার সুলতানা কেয়া, এমদাদুল হক শাহজাহান, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, যুব বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামান, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, সদস্য মো. দিলোয়র হোসেন, মো. ফারুক মিয়া, মো. ওসমান গণি, অ্যাডভোকেট খাদিজা কলি, তোফাজ্জাল হোসেন, যুব ফোরামের আহ্বায়ক উজ্জল তালুকদার, আলী ইমরান, শবনম দোজা জ্যোতি, আশিকুর রহমান আশিক প্রমুখ।

সভায় উপস্থিত সদস্যগণ বার্ষিক পরিকল্পনা সভা অনুমোদন দেন।

শেয়ার