Bangla24.Net

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

রৌমারী থানার ওসি কাউসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি বেপরোয়া মালবাহী ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শেয়ার