Bangla24.Net

নবীনদের বরণ করলো কাওছারাবাদ কলেজ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো সি‌লে‌টের গোলাপগঞ্জ উপ‌জেলার কাওছারাবাদ কলেজ। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে ক‌লেজ মিলনায়ত‌নে এক আড়ম্বর অনুষ্ঠা‌নের মধ‌্যদি‌য়ে তা‌দের বরণ করা হয়।

কলেজেরে গর্ভনিং বডির সদস্য সাদিকুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গেলাম মোস্তফা।

ক‌লেজের অধ‌্যক্ষ মোহাম্মদ আফজাল সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোল্লাবাড়ি দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শায়খ সোহেল আহমদ ও কলেজ কমিটির সদস্য লায়েছ আহমদ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কাওছারাবাদ কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ আখতার হোসেন কাওছার।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রভাষক মুশফিকুর রহমান মুনায়েম, প্রভাষক মুরাদ আহমদ ও প্রভাষক জাবেদ আহমদ, কলেজের সাবেক ছাত্র ফারহান আহমদ খান, মিজানুর রহমান, হোসাইন আহমদ সোহান, মাহমুদুল হাসান, তাহরিমা আক্তার তারিন ও নুসরাত ইভা প্রমুখ।

বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানিয়ে তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তারা শিক্ষাজীবনে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার গুরুত্ব তুলে ধরেন।

পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষক, সাবেক ও নবীন শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠা‌নের শুরুতেই পবিত্র কোরআন থে‌কে তেলাওয়াত ক‌রেন ফারহান আহমদ খান।

শেয়ার