সিলেটের কোম্পানীগঞ্জে বালুবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ ট্রাক চালক ও হেল্পরাকে আটক করেছে পুলিশ।একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। আটককৃত ট্রাক চালকেতর নাম মো. কামরুল ইসলাম (৩০) এবং তাঁর সহকারী মো. রুহুল আমিন (৩০)।
আটককৃত কামরুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে এবং রুহুল আমিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পুলিশ চেকপোস্টে একটি ট্রাকে তল্রাশি চালিয়ে ভারতীয় মদসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী পুলিশ চেকপোেেস্ট একটি ট্রাক তল্লাশি করে ৬২ লাখ টাকা ভারতীয় বিভিন্ন ব্য্যান্ডে মদ জব্দ করে। এসময় ট্রাক চালক মো. কামরুল ইসলাম ও তাঁর সহকারী মো. রুহুল আমিনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ াাইনে মামলা দায়ের করা হয়েছে।