সকাল থেকেই সিলেটের আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। রোববার (২৩ ফেব্রুয়ারি) হঠাৎ ফাগুনের দুপুরে সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এক পশলা বৃষ্টিতে অনেকেই সিঁড়ির দিকে পা বাড়িয়ে দেন।
হঠাৎ বৃষ্টি নামায় সড়কে থাকা যাত্রী ও পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতেও দেখা গেছে। অনেকেই বৃষ্টি থেকে বাঁচতে বিভিন্ন মার্কেট ও দোকানে আশ্রয় নেন। কেউ কেউ আবার বৃষ্টিতে অটোরিকশা(সিএনজিতে) উঠতে দেখা যায়।
এর আগে সিলেট আবহাওয়া অফিস থেকে জানানো হয় সিলেটে বৃষ্টি হতে পারে।